কোটি টাকার সেতুতে উঠতে ভরসা বাঁশের সাঁকো বেড়েছে দুর্ভোগ

কোটি টাকার সেতুতে উঠতে ভরসা বাঁশের সাঁকো, বেড়েছে দুর্ভোগ

কোটি টাকার সেতুতে উঠতে ভরসা বাঁশের সাঁকো, বেড়েছে দুর্ভোগ

খালের ওপর নির্মাণ হয়েছে কোটি টাকার সেতু। কিন্তু সেতুতে ওঠার জন্য নেই সংযোগ সড়ক। ফলে বাধ্য হয়ে বাঁশ ও কাঠের তৈরি সাঁকো বেয়ে সেতুতে উঠতে হচ্ছে পথচারীদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাড়াইকান্দি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।